"শহর হবে শান্তির স্থান ,
মানুষ হবে সোনার মানুষ ,
জীবিকা হবে উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা মূলক। " -
এই মূল স্লোগান এর মাঝে মোঃ মশিউর রহমান গুরুমিয়া- ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী - নির্বাচনী ইস্তেহার ব্যাক্ত করেন। "
তিনি তার নির্বাচনী ইস্তেহার ব্যাখ্যা করতে গিয়ে বলেন - ,আমি বঙ্গবন্ধু - জাতির জনক শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাবো ,
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি স্থানীয় সরকার সেহেতু স্থানীয় উন্নয়নের জন্য - আমার প্রথম লক্ষ্য মানব সম্পদ উন্নয়ন ও নিরাপত্তা বিধান ,,
আমি শিক্ষা বিষয়ক প্রয়োজনীয় সব রকম উদ্যোগ গ্রহণ করবো তার মধ্যে প্রাইমারী শিক্ষা হতে শুরু করে - নৈতিক শিক্ষা -কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহ কমপক্ষে ২ টি আধুনিক বিশ্ববিদ্যালয় করার ইচ্ছা আছে।
নগরের মানুষের নিরাপত্তা উন্নয়ন বিষয়ক - বিশেষ পদক্ষেপ গ্রহণ করবো।
ইচ্ছা আছে পর্যায়ক্রমে ব্যাপক কর্মসংস্থানের।
স্থানীয় অর্থনীতি উন্নয়নের জন্য উদ্যোক্তা তহবিল সহ সিটি ব্যাংকিং ও আমার পরিকল্পনায় রয়েছে। ব্যবসা -বাণিজ্য বান্ধব অবকাঠামো উন্নয়ন মূল লক্ষ্য
আধুনিক স্বাস্থ্য সেবা: নগরবাসীকে সহজ ও কমমূল্যে প্রদান এর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।
সিটির রাস্তা ঘাট উন্নয়ন -পয়ঃনিষ্কাশন - সৌন্দর্য বর্ধনের কাজ যথাযথ গুরুত্বের সাথে করে যাবো।
নগরবাসীর বিনোদনের জন্য করার ইচ্ছা আছে আধুনিক পার্ক -ও বিনোদন কেন্দ্র।

No comments:
Post a Comment