Wednesday, January 10, 2018

রাজনীতির গুণগত মান উন্নয়নের অঙ্গীকার প্রত্যয়ী মোঃ মশিউর রহমান ,গুরুমিয়া।

রাজনীতিতে সরাসরি সম্পৃত্ততা নতুন - রাজনৈতিক দর্শনের বয়স ১৬ বছর , রাজনৈতিক ও অর্থনৈতিক গবেষণা ১০ বছর। একটি দেশের রাজনীতি এনে দিতে পারে জনমনে প্রকৃত শান্তি ,দিতে পারে কাংখিত অর্থনীতি ও জীবনমান। প্রয়োজন নেতৃত্ত্বের যোগ্যতা- প্রয়োজন নেতৃত্বের সততা । জ্ঞানই আলো। 
মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সদিচ্ছা ও সরকার পরিচালনার মান - আন্তরিক সম্মান ও ভালোবাসা জ্ঞাপনের মাঝে - রাজনীতিতে সহযোগী শক্তি হিসাবে কাজ করার লক্ষ্যে ---গুরুমিয়া ,  - ভোট ফর নৌকা - গুরুমিয়া  - --gurumia Md Moshiur Rahman

Monday, January 8, 2018

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী মোঃ মশিউর রহমান গুরুমিয়া- নির্বাচনী ইস্তেহার ( আংশিক )।


"শহর হবে শান্তির স্থান ,
মানুষ হবে সোনার মানুষ ,
জীবিকা হবে উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা মূলক। " -

এই মূল স্লোগান এর মাঝে মোঃ মশিউর রহমান গুরুমিয়া- ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী - নির্বাচনী ইস্তেহার ব্যাক্ত করেন। "
তিনি তার নির্বাচনী ইস্তেহার ব্যাখ্যা করতে গিয়ে বলেন - ,আমি বঙ্গবন্ধু - জাতির জনক  শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাবো ,
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি স্থানীয় সরকার সেহেতু স্থানীয় উন্নয়নের জন্য - আমার প্রথম লক্ষ্য মানব সম্পদ উন্নয়ন ও নিরাপত্তা বিধান ,,

 আমি শিক্ষা বিষয়ক প্রয়োজনীয়  সব রকম উদ্যোগ গ্রহণ করবো তার মধ্যে প্রাইমারী শিক্ষা হতে শুরু করে - নৈতিক শিক্ষা -কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহ  কমপক্ষে ২ টি আধুনিক বিশ্ববিদ্যালয় করার ইচ্ছা আছে।

নগরের মানুষের নিরাপত্তা উন্নয়ন বিষয়ক - বিশেষ পদক্ষেপ গ্রহণ করবো।

ইচ্ছা আছে পর্যায়ক্রমে ব্যাপক কর্মসংস্থানের।

স্থানীয় অর্থনীতি উন্নয়নের জন্য উদ্যোক্তা তহবিল সহ সিটি ব্যাংকিং ও আমার পরিকল্পনায় রয়েছে। ব্যবসা -বাণিজ্য বান্ধব অবকাঠামো উন্নয়ন মূল লক্ষ্য

আধুনিক স্বাস্থ্য  সেবা: নগরবাসীকে সহজ ও কমমূল্যে প্রদান এর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

সিটির রাস্তা ঘাট উন্নয়ন -পয়ঃনিষ্কাশন - সৌন্দর্য বর্ধনের কাজ যথাযথ গুরুত্বের সাথে করে যাবো।

নগরবাসীর বিনোদনের জন্য করার ইচ্ছা আছে আধুনিক পার্ক -ও  বিনোদন কেন্দ্র। 

Wednesday, January 3, 2018

সিটি তরুণদের প্রয়োজনীয় উদ্যোগ সহযোগী তহবিল তৈরী করবো -গুরুমিয়া

রাজনীতির মূল উপাদান মানুষ - মূল লক্ষ্য সমস্যা বিমোচন এবং মানুষের উন্নয়ন। বাংলাদেশের রাজনীতিতে অর্থনৌতিক বন্টন একটি সমস্যা বলে আমি মনে করি । তার উদাহরণ হিসাবে ১ লক্ষ ১৮ হাজার কোটি টাকা ঋণ খেলাপি সৃষ্টি হয়েছে - পক্ষান্তরে যোগ্য নতুন উদ্যোক্তারা পাচ্ছে না প্রয়োজনীয় সহযোগিতা।  - রাষ্ট্রের অর্থ বন্টনের দায়িত্বে থাকা অর্থ মন্ত্রণালয় বিষয়টি পরীক্ষণের মাধ্যমে প্রয়োজনীয়  কার্যকরী  উদ্যোগ নিলে - জাতীয় উন্নয়নের অংশীদার হবে - লাখো তরুণ উদ্যোক্তা।  মৌলিক উদ্যোক্তা লোন - নিদৃষ্ট সীমা পর্যন্ত সুদমুক্ত হলে সবোর্ত্তম।

আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র নির্বাচিত হলে - সিটি কর্পোরেশনের তরুণ উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ তহবিল তৈরী করবো -যা হবে সিটির তরুণদের প্রয়োজনীয় উদ্যোগ সহযোগী। ---
মোঃ মশিউর রহমান - গুরুমিয়া 

Friday, December 29, 2017

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী মোঃ মশিউর রহমান গুরুমিয়া। - কিছু কথা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র পদে তরুণ প্রজন্মের ভিন্ন ধর্মী নেতা মোঃ মশিউর রহমান গুরুমিয়া নির্বাচনে অংশগ্রহণের প্রত্যয় ব্যাক্ত করেন।  দলীয় রাজনীতির অভিজ্ঞতা না থাকলেও - তিনি দীর্ঘ প্রায় ১০ বছর যাবৎ কাল পর্যন্ত জাতীয় উন্নয়ন গবেষনা ভিত্তিক কাজ করেন - করেন উন্নয়ন সহায়ক অনেক কার্যক্রম।  তার মধ্যে ডিজিটাল বাংলাদেশ এর সহায়ক ভূমিকা হিসাবে আউটসোর্সিং বিষয়ক কর্মশালা , কর্মসংস্থানে - চাকুরী ও শিক্ষা বিষয়ক - অর্থনীতিতে গ্লোবাল মানি উইক - তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে বিভিন্ন কর্মশালা সহ  রাষ্ট্রীয় নিরাপত্তা - আন্তর্জাতিক রাজনীতি নিয়ে। কাজ করেন মানব সম্পদ উন্নয়নে -করেন বিভিন্ন কর্মশালা।
উল্লেখ্য তিনি গুরুমিয়া ডট কম নামে একটি গবেষণা ধর্মী ব্লগ প্রকাশক হিসাবে কাজ করেন  ২০০৮ - ২০১৫ সাল পর্যন্ত।  যা জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন গবেষণার একটি মাধ্যম হিসাবে কাজ করেছে।

..কিন্তু অজ্ঞাত হুমকির সম্মুখীন হয়ে বন্ধ করে দেন ২০১৫। ( উল্লেখ্য প্রকাশক দীপন ও এক এ রকম হুমকিতে পড়েছিল।  পর বর্তীতে তাকে হত্যা করা  হয় - যার সুরাহা হয়নি আজ অবধি  )

বর্তমানে তিনি আই টি ও রিয়েল এস্টেট এ কনসালটেন্ট হিসাবে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন।

এক মন্তব্যে রাজনীতি আত্মপ্রকাশ এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন - আমি মনে করি সত্যিকার অর্থে আমার দেশ সোনার দেশ যেমনটি বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  আমি রাজনৌতিক আদর্শে বঙ্গবন্ধুর আন্তরিক ভক্ত ও অনুসারী  , উন্নয়ন ও নিরাপত্তা সমান ভাবে জরুরি ,রাজনীতিতে কালো অর্থনীতির প্রভাবের কারণে যে জাতীয় শংকা রয়েছে তা থেকে রক্ষা র- মাঝে নিহিত আছে সার্বিক উন্নয়ন  .সময়ের ডাক শুনে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে - লব্ধ জ্ঞান , সদিচ্ছার বহিঃপ্রকাশ ও সর্বোচ্চ রাস্তবায়ন  রাজনীতির মাঝেই সম্ভব।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন : আনিসুল হক ও গুরুমিয়া


ঢাকা  উত্তর সিটি কর্পোরেশন  প্রয়াত মেয়র আনিসুল হক ছিলেন আমার একজন বন্ধুসুলভ বড়ভাই - আইকন। - গুরুমিয়া 

জাতীয় নেতৃত্বে তরুণ প্রজন্ম : প্রসঙ্গ বাংলাদেশ রাজনীতি :

জাতীয় নেতৃত্বে তরুণ প্রজন্ম : এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার - আ
মি উন্নয়ন মুখী রাজনীতির জন্য তরুণদের এই যে তারুণ্যের শক্তি তাতে যে সৃষ্টিশীল সম্ভবনা লুকায়িত তা প্রস্ফুটিত হোক কামনা করি --

আমাদের তরুণ নেতৃত্ব সজীব ওয়াজেদ তার মডেল। ডিজিটাল বাংলাদেশ গড়াতে যে অভাবনীয় সাফল্য তা সকলেই স্বীকার করেন - সাথে আর এক তরুণ নেতা জুনায়েদ আহমেদ পলক ও যথাযথ প্রশংসার  মান  রাখে।

বর্তমান সময়কাল বিশ্বায়নের এক চেলেঞ্জ এর সময় - রাষ্ট্রের কর্মপরিধি ব্যাপক। তাই জাতীয় উন্নয়নে - আধুনিক জাতি গড়তে তরুণদের নেতৃত্বকে স্বাগত জানিয়ে প্রবীণ দের অভিভাবকের ভূমিকায় পেলে - দেশ এগিয়ে যাবে দুর্বার পাল তুলে।  জাতীয় নেতৃত্বে তরুণদের স্বাগতম। -গুরুমিয়া