Wednesday, January 10, 2018

রাজনীতির গুণগত মান উন্নয়নের অঙ্গীকার প্রত্যয়ী মোঃ মশিউর রহমান ,গুরুমিয়া।

রাজনীতিতে সরাসরি সম্পৃত্ততা নতুন - রাজনৈতিক দর্শনের বয়স ১৬ বছর , রাজনৈতিক ও অর্থনৈতিক গবেষণা ১০ বছর। একটি দেশের রাজনীতি এনে দিতে পারে জনমনে প্রকৃত শান্তি ,দিতে পারে কাংখিত অর্থনীতি ও জীবনমান। প্রয়োজন নেতৃত্ত্বের যোগ্যতা- প্রয়োজন নেতৃত্বের সততা । জ্ঞানই আলো। 
মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সদিচ্ছা ও সরকার পরিচালনার মান - আন্তরিক সম্মান ও ভালোবাসা জ্ঞাপনের মাঝে - রাজনীতিতে সহযোগী শক্তি হিসাবে কাজ করার লক্ষ্যে ---গুরুমিয়া ,  - ভোট ফর নৌকা - গুরুমিয়া  - --gurumia Md Moshiur Rahman

Monday, January 8, 2018

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী মোঃ মশিউর রহমান গুরুমিয়া- নির্বাচনী ইস্তেহার ( আংশিক )।


"শহর হবে শান্তির স্থান ,
মানুষ হবে সোনার মানুষ ,
জীবিকা হবে উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা মূলক। " -

এই মূল স্লোগান এর মাঝে মোঃ মশিউর রহমান গুরুমিয়া- ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী - নির্বাচনী ইস্তেহার ব্যাক্ত করেন। "
তিনি তার নির্বাচনী ইস্তেহার ব্যাখ্যা করতে গিয়ে বলেন - ,আমি বঙ্গবন্ধু - জাতির জনক  শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাবো ,
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি স্থানীয় সরকার সেহেতু স্থানীয় উন্নয়নের জন্য - আমার প্রথম লক্ষ্য মানব সম্পদ উন্নয়ন ও নিরাপত্তা বিধান ,,

 আমি শিক্ষা বিষয়ক প্রয়োজনীয়  সব রকম উদ্যোগ গ্রহণ করবো তার মধ্যে প্রাইমারী শিক্ষা হতে শুরু করে - নৈতিক শিক্ষা -কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহ  কমপক্ষে ২ টি আধুনিক বিশ্ববিদ্যালয় করার ইচ্ছা আছে।

নগরের মানুষের নিরাপত্তা উন্নয়ন বিষয়ক - বিশেষ পদক্ষেপ গ্রহণ করবো।

ইচ্ছা আছে পর্যায়ক্রমে ব্যাপক কর্মসংস্থানের।

স্থানীয় অর্থনীতি উন্নয়নের জন্য উদ্যোক্তা তহবিল সহ সিটি ব্যাংকিং ও আমার পরিকল্পনায় রয়েছে। ব্যবসা -বাণিজ্য বান্ধব অবকাঠামো উন্নয়ন মূল লক্ষ্য

আধুনিক স্বাস্থ্য  সেবা: নগরবাসীকে সহজ ও কমমূল্যে প্রদান এর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

সিটির রাস্তা ঘাট উন্নয়ন -পয়ঃনিষ্কাশন - সৌন্দর্য বর্ধনের কাজ যথাযথ গুরুত্বের সাথে করে যাবো।

নগরবাসীর বিনোদনের জন্য করার ইচ্ছা আছে আধুনিক পার্ক -ও  বিনোদন কেন্দ্র। 

Wednesday, January 3, 2018

সিটি তরুণদের প্রয়োজনীয় উদ্যোগ সহযোগী তহবিল তৈরী করবো -গুরুমিয়া

রাজনীতির মূল উপাদান মানুষ - মূল লক্ষ্য সমস্যা বিমোচন এবং মানুষের উন্নয়ন। বাংলাদেশের রাজনীতিতে অর্থনৌতিক বন্টন একটি সমস্যা বলে আমি মনে করি । তার উদাহরণ হিসাবে ১ লক্ষ ১৮ হাজার কোটি টাকা ঋণ খেলাপি সৃষ্টি হয়েছে - পক্ষান্তরে যোগ্য নতুন উদ্যোক্তারা পাচ্ছে না প্রয়োজনীয় সহযোগিতা।  - রাষ্ট্রের অর্থ বন্টনের দায়িত্বে থাকা অর্থ মন্ত্রণালয় বিষয়টি পরীক্ষণের মাধ্যমে প্রয়োজনীয়  কার্যকরী  উদ্যোগ নিলে - জাতীয় উন্নয়নের অংশীদার হবে - লাখো তরুণ উদ্যোক্তা।  মৌলিক উদ্যোক্তা লোন - নিদৃষ্ট সীমা পর্যন্ত সুদমুক্ত হলে সবোর্ত্তম।

আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র নির্বাচিত হলে - সিটি কর্পোরেশনের তরুণ উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ তহবিল তৈরী করবো -যা হবে সিটির তরুণদের প্রয়োজনীয় উদ্যোগ সহযোগী। ---
মোঃ মশিউর রহমান - গুরুমিয়া